ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?

Image
 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস সোমবারের জন্য রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে বুধবার দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।...

ডিভিসি-র বোর্ড এবং কমিটি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই আধিকারিক, ‘জলযুদ্ধে’ জমি ছাড়তে নারাজ মমতা!

 ডিভিসি-র বিরুদ্ধে ক্ষোভ উগরে মোদীকে দ্বিতীয় চিঠি দিয়েছেন মমতা। সেখানেই জানিয়েছেন, জল ছাড়ার বিষয়ে কেন্দ্র সব সত্য বলছে না। অনেক ক্ষেত্রেই রাজ্যের সম্মতি ছাড়া জল ছেড়ে দেয় ডিভিসি।

মাইথন এবং পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়া নিয়ন্ত্রণে ডিভিসি-র ভূমিকায় ক্ষুব্ধ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবারই তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এ বিষয়ে দ্বিতীয় চিঠিটি লিখেছেন। জানিয়েছেন, তিনি কেন্দ্রের আচরণের প্রতিবাদে দামোদর ভ্যালি জলাধার নিয়ন্ত্রণ কমিটি (ডিভিআরআরসি) থেকে রাজ্যের প্রতিনিধি প্রত্যাহার করে নিচ্ছেন। এ বার সেই আবহেই ডিভিসি-র বোর্ড এবং ডিভিআরআরসি থেকে ইস্তফা দিলেন রাজ্যের দুই শীর্ষ আধিকারিক। ডিভিসি বোর্ড থেকে সরে গিয়েছেন পশ্চিমবঙ্গের বিদ্যুৎ দফতরের সচিব শান্তনু বসু। ডিভিআরআরসি থেকে ইস্তফা দিয়েছেন রাজ্যের প্রতিনিধি তথা সেচ দফতরের প্রধান ইঞ্জিনিয়ার। ডিভিসি ছাড়াও জল কমিশন, পশ্চিমবঙ্গ এবং ঝাড়খণ্ড সরকারের প্রতিনিধি নিয়ে এই কমিটি গঠিত।

ডিভিসি-র চেয়ারম্যানকে চিঠি দিয়ে বিদ্যুৎ দফতরের সচিব বলেছেন, ‘‘দুই জলাধার থেকে ডিভিসি অনিয়ন্ত্রিত ভাবে যে জল ছেড়েছে, তার ফলে রাজ্যের বিস্তীর্ণ অংশের মানুষ কষ্টভোগ করছেন। এই পদক্ষেপ অভূতপূর্ব। এর প্রতিবাদে আমি ডিভিসি-র বোর্ড থেকে পশ্চিমবঙ্গের সদস্য হিসাবে ইস্তফা দিচ্ছি।’’ ঘটনাচক্রে, বিদ্যুৎ দফতরের সচিব হওয়ার পাশাপাশি শান্তনু তথ্য-সংস্কৃতি দফতরেরও সচিব। যে দফতরের মন্ত্রী মমতা নিজে।

Comments

Popular posts from this blog

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?