ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?

 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।


বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস সোমবারের জন্য রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে বুধবার দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে। আপাতত মৎস্যজীবীদের জন্য সমুদ্রে কোনও নিষেধাজ্ঞা জারি করেনি হাওয়া অফিস।


আজকের আবহাওয়া

বৃহস্পতিবার, ২৬ সেপ্টেম্বর

কলকাতা, পশ্চিমবঙ্গ

আজকের আবহাওয়া


সর্বাধিক তাপমাত্রা

২৯°সেলসিয়াস

Comments

Popular posts from this blog