ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?

Image
 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস সোমবারের জন্য রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে বুধবার দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।...

লিভার ক্যানসারে আক্রান্ত হয়ে প্রয়াত তৃণমূল সাংসদ হাজি নুরুল ইসলাম, কাদের এ রোগের ঝুঁকি বেশি?

 

দীর্ঘ দিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ৬১ বছর বয়সি নুরুল। লিভার ক্যানসারের কারণে মৃত্যুর হার কেন বাড়ছে?



দীর্ঘ দিন ধরে যকৃতের ক্যানসারে ভুগছিলেন বসিরহাটের সাংসদ হাজি নুরুল ইসলাম। বুধবার দুপুরে বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দিন দিন বাড়ছে লিভার ক্যানসারে আক্রান্তের সংখ্যা। অল্পবয়সিদের শরীরে হানা দিচ্ছে ফ্যাটি লিভারের মতো অসুখ। চিকিৎসকদের মতে, সেই রোগই কিন্তু আরও বেশি করে ঠেলে দিচ্ছে রোগীরে লিভার ক্যানসারের দিকে।
যকৃতের ক্যানসার মূলত দু’ধরনের। ক্যানসার যখন সরাসরি লিভারে বাসা বাঁধে, তাকে বলে ‘প্রাইমারি লিভার ক্যানসার’ বা ‘হেপাটোসেলুলার (এইচসিসি) ক্যানসার’। যখন শরীরের অন্য কোনও অঙ্গ-প্রত্যঙ্গে ক্যানসার হয়, সেখান থেকে ক্যানসার ছড়িয়ে পড়তে পারে যকৃতেও। এ ক্ষেত্রে সেটিকে ‘সেকেন্ডারি লিভার ক্যানসার’ বা ‘মেটাস্ট্যাটিক লিভার ক্যানসার’ বলা হয়। প্রাইমারি লিভার ক্যানসার খুব একটা দেখা যায় না। বেশির ভাগ ক্ষেত্রেই সেকেন্ডারি লিভার ক্যানসার দেখা যায়।

কাদের লিভার ক্যানসারের ঝুঁকি থাকে?

১) জিনগত কারণে যকৃতের ক্যানসার হতে পারে।

২) ওজন বেশি হলেও তা নিয়ন্ত্রণে রাখার চেষ্টা না করলে বাড়তে পারে এই রোগের আশঙ্কা। স্থূলতার সমস্যা থাকলে নন-অ্যালকোহলিক ফ্যাটি অ্যাসিড রোগের ঝুঁকিও বাড়ে। এই রোগ থেকেও ক্যানসারের ঝুঁকি বাড়ে।

৩) মদ্যপানও ক্ষতি করে যকৃতের, বাড়িয়ে তোলে লিভার ক্যানসারের ঝুঁকি।

৪) হেপাটাইটিস বি বা সি-এর জন্য যকৃতে সংক্রমণ ঘটে। জন্ডিসে আক্রান্ত হলেও বাড়তে পারে এই ক্যানসারের আশঙ্কা।

৫) টাইপ-২ ডায়াবিটিসে আক্রান্ত রোগীদেরও লিভার ক্যানসারের ঝুঁকি বেড়ে যায়।

লিভার ক্যানসারের উপসর্গ কী?

যখন অন্য কোনও অঙ্গে ক্যানসার হয়, তখন সেই অনুযায়ী ছড়াতে পারে এটির উপসর্গ। সাধারণত, অজ্ঞান হয়ে যাওয়া, রক্ত বমি হওয়া, পেটের উপরের দিকে কিছুটা ব্যথা হওয়ার মতো উপসর্গ দেখা দিতে পারে। খিদে কমে যাওয়াও এর একটি লক্ষণ হতে পারে।

চিকিৎসকদের মতে, এই সব উপসর্গ লিভার সিরোসিসের রোগীদের মধ্যেও দেখা যায়। কিন্তু, ক্যানসার আর সিরোসিসের উপসর্গ এক হলেও এই দু’টি রোগ এক নয়। যখন কোনও দীর্ঘকালীন ক্রনিক রোগে কেউ ভুগতে থাকেন কিংবা অত্যধিক মদ্যপান করেন, তখন রোগীর শরীর চেষ্টা করে ক্ষতিগ্রস্ত কোষগুলিকে সারিয়ে তোলার। এই সময়ে যকৃতের মধ্যে থাকা কিছু ‘ফাইব্রাস টিসুর’ মধ্যে পারস্পরিক বোঝাপড়া নষ্ট হয়ে যায়। এর থেকে হয় ‘স্কারিং অফ লিভার’ অর্থাৎ, সিরোসিস। এই দু’টি রোগের উপসর্গ প্রায় একই হওয়ার কারণে অনেক সময়েই রোগী বা তাঁর পরিবারের বুঝতে দেরি হয়ে যায়। তাই উপসর্গগুলি দেখলেই সতর্ক হোন, চিকিৎসকের পরামর্শ নিন।

Comments

Popular posts from this blog

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?