ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?

Image
 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস সোমবারের জন্য রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে বুধবার দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।...

কর্মচারীর স্ত্রীর সঙ্গে সম্পর্ক, তাঁদেরই বাড়ি থেকে মিলল কাটোয়ার ব্যবসায়ীর রক্তাক্ত দেহ! পলাতক ‘প্রেমিকা’

 দেহ উদ্ধারের আগেই থেকে সপরিবারে ‘ফেরার’ প্রেমিকা। পুলিশ যখন আব্দুলের দেহ উদ্ধার করে তাঁর দেহ ছিল তক্তার উপর শোয়ানো। কিছু দূরেই ব্যবসায়ীর বাইকটি দাঁড় করানো ছিল।



পরকীয়ার জেরে এক ব্যবসায়ীকে খুনের অভিযোগ উঠল পূর্ব বর্ধমানের কাটোয়ার। পুলিশ সূত্রে খবর, মৃতের নাম শেখ আব্দুল হক (৫৫) ওরফে কটাই। যে জায়গা থেকে ব্যবসায়ীর দেহ উদ্ধার হয়েছে, তার অদূরেই শ্রীখণ্ড ডাকবাংলো এলাকায় তাঁর বাড়ি। ব্যবসায়ীর পরিবার সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় একটি ফোন পেয়ে বাইক নিয়ে বেরিয়ে গিয়েছিলেন আব্দুল। তার পর থেকে আর বাড়ি ফেরা হয়নি তাঁর। রবিবার কুদ্দুস শেখ ওরফে খুদু নামে এক জনের বাড়ি থেকে তাঁর দেহ উদ্ধার হয়েছে। স্থানীয়েরা দেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। পুলিশ আসার আগেই অবশ্য কুদ্দুস সপরিবারে এলাকাছাড়া। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যবসায়ীকে খুন করা হয়েছে। এবং খুনের নেপথ্যে রয়েছে সম্পর্কের টানাপড়েন।

স্থানীয় এবং পুলিশ সূত্রে খবর, পশুর চামড়ার ব্যবসায়ী আব্দুলের কাছে কাজ করতেন কুদ্দুস। তাঁর স্ত্রীর সঙ্গে তাঁর পরকীয়া সম্পর্ক ছিল ব্যবসায়ীর। সেই সম্পর্ক এতটাই গভীর ছিল যে, প্রেমিকার নামে কেউ কোনও আপত্তিকর মন্তব্য করলে নাকি মাথা গরম হয়ে যেত ব্যবসায়ীর। সেই প্রেমিকার বাড়ি থেকেই দেহ মিলেছে ব্যবসায়ীর। তবে দেহ উদ্ধারের আগেই থেকে সপরিবারে ‘ফেরার’ প্রেমিকা। পুলিশ যখন আব্দুলের দেহ উদ্ধার করে তাঁর দেহ ছিল তক্তার উপর শোয়ানো। কিছু দূরেই ব্যবসায়ীর বাইকটি দাঁড় করানো ছিল। আরও খানিক দূরে মেলে ব্যবসায়ীর জুতোজোড়া।

Comments

Popular posts from this blog

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?