ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?

Image
 আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। তা থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কোথাও কোথাও বইতে পারে ঝোড়ো হাওয়াও। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, রবিবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বাঁকুড়া, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। একই পূর্বাভাস সোমবারের জন্য রয়েছে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে। সোমবারের মধ্যে বঙ্গোপসাগরে তৈরি হতে পারে নিম্নচাপ অঞ্চল। এর প্রভাবে বুধবার দক্ষিণের কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পশ্চিম মেদিনীপুরে ভারী বৃষ্টি হতে পারে বুধবার। ৭ থেকে ১১ সেন্টিমিটার বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই জেলাগুলিতে।...

সদ্যনির্বাচিত হামাস প্রধানকেও মেরে ফেলল ইজ়রায়েল! গাজ়া থেকে মুখ ঘোরাতেই কি হামলা লেবাননে?

বিগত ১৮ বছরের মধ্যে এটিই লেবাননের উপর সবচেয়ে বড় হামলা বলে মনে করছেন সমর বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই বহু মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

লেবাননের দক্ষিণে সোমবার সকাল থেকে লাগাতার বোমা ফেলছে ইজ়রায়েল। কেঁপে উঠছে জনপদ। ভেঙে গুঁড়ো হচ্ছে ঘরবাড়ি। ইজ়রায়েলের সোমবারের হামলায় লেবাননে মৃত্যু হয়েছে প্রায় ৫০০ জনের। আহত হয়েছেন হাজারখানেক। নিহতদের মধ্যে রয়েছে শিশু এবং মহিলাও।

লেবাননে বহু এলাকায় বোমা ফেলেছে ইজ়রায়েল। তার আগে হুঁশিয়ারি দিয়েছে, লেবাননের যে সব বাড়িতে ইরান সমর্থিত হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র লুকিয়ে রেখেছে, সেখান থেকে যেন বেরিয়ে আসেন সাধারণ মানুষ। এর পর সোমবার বায়ুপথে হামলা চালানো হয় ইজ়রায়েলের তরফ থেকে।

লেবাননে বহু এলাকায় বোমা ফেলেছে ইজ়রায়েল। তার আগে হুঁশিয়ারি দিয়েছে, লেবাননের যে সব বাড়িতে ইরান সমর্থিত হিজবুল্লা জঙ্গিরা অস্ত্র লুকিয়ে রেখেছে, সেখান থেকে যেন বেরিয়ে আসেন সাধারণ মানুষ। এর পর সোমবার বায়ুপথে হামলা চালানো হয় ইজ়রায়েলের তরফ থেকে।

বিগত ১৮ বছরের মধ্যে এটিই লেবাননের উপর সবচেয়ে বড় হামলা বলে মনে করছেন সমর বিশেষজ্ঞেরা। ইতিমধ্যেই বহু মানুষ দক্ষিণ লেবানন ছেড়ে নিরাপদ আশ্রয়ের উদ্দেশে রওনা দিয়েছেন।

উল্লেখ্য, গত বছরের অক্টোবরে ইজ়রায়েল এবং প্যালেস্টাইনি সশস্ত্র বাহিনী হামাসের মধ্যে সংঘাত শুরুর পর সেই সংঘাতে জড়িয়ে পড়ে ইরানের মদতপুষ্ট লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাও।
হামাসের পাশে এসে দাঁড়ানোর পর গত ১১ মাস ধরে হিজবুল্লার সঙ্গে সংঘর্ষ চলছে ইজ়রায়েলের। ফল ভুগছেন সাধারণ মানুষ। গত কয়েক মাস ধরে এই সংঘর্ষ চলাকালীন একে অপরকে লাগাতার হুঁশিয়ারি দিচ্ছে লেবানন এবং ইজ়রায়েল।

Comments

Popular posts from this blog

ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি, পূর্বাভাস দক্ষিণের একাধিক জেলায়, কত দিন থাকবে নিম্নচাপ অঞ্চলের প্রভাব?